“ছাত্র আপনারে দিয়ে গেলাম, আপনি শুধু হাড্ডিগুলা ফেরত দিয়েন”—বাংলাদেশে শিক্ষকদের উদ্দেশ্যে অভিভাবকদের বলা একটি অতিপরিচিত বাক্য। এর পিছনে যে ভাবনাটি কাজ করে তা হল শিশুকে মূলত মারধর করেই শৃঙ্খলা শেখানো সম্ভব।
প্রতিটি বাবা-মা চান তাদের সন্তান সুশৃঙ্খল ও দায়িত্বশীল হোক, এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকুক। কিন্তু বাস্তবতা হচ্ছে শৃঙ্খলা যখন শারীরিক বা মানসিক শাস্তিতে পরিণত হয়, তখন তা শিশুকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। শারীরিক শাস্তি দিলে শিশুদের আত্মবিশ্বাস কমে যায়, তাদের শেখার আগ্রহ নষ্ট হয়, এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ে।