যে পরিবারকে আমরা ভালোবাসার আশ্রয় মনে করি, অনেক নারীর কাছে সেই পরিবারই হয়ে ওঠে ভয় আর নির্যাতনের স্থান। সংসার বাঁচানোর তাগিদে, পরিবারের মান রক্ষায় তাঁরা চুপ থাকেন, সহ্য করেন, হারিয়ে ফেলেন নিজের সত্তা। কিন্তু যখন নারী নিজের পরিচয়ে মূল্যায়িত হন, তখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পান। পরিবার যেন নারীর শক্তির জায়গা হয়—এই পরিবর্তন আনাটাই এখন আমাদের দায়িত্ব।