করোনা’র নতুন বাস্তবতা: ঈদ প্রেক্ষাপট

১.

সামাজিকতায়, সাংস্কৃতিক কুশল বিনিময়ের “দৈহিক ভাষা” যা মূলত মানুষের সাথে সংযুক্ত থাকার ভংগী (ইতিবাচক অর্থে), “ধর্মীয় আচার প্রতিপালন”,  ঈদ বা খুশির ধারণা ও ধর্মীয় মূল্যবোধ, প্রিয়জনদের দূরে রেখে ঈদ করার কষ্ট, চিরায়ত সাংস্কৃতিক অভ্যাস ও মূল্যবোধ, মৃত্যুভয়কেও তোয়াক্কা করে না।  বর্তমান করোনা সংকটকালে গণপরিবহন যখন লকডাউনে, তবুও জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী পিকআপভ্যানে, ট্রাকের ভেতর তেরপলের তলে আলু, চালের বস্তার মতো গাদাগাদি করে মানুষ শহর থেকে গ্রামমুখী হয়েছে প্রিয়জনদের সাথে ঈদ করতে।

আবার কেউ অধিক অর্থ ব্যয় করে ভেঙ্গে ভেঙ্গে ইজিবাইক, ইঞ্জিন রিক্সা, প্যাডেল রিক্সা, ভটভটি, ভাড়ায় মোটরসাইকেল, নসিমন, করিমন,  পায়ে হেঁটে ফিরেছে গ্রামে প্রিয়জনদের সাথে ঈদ করতে।

একদল মানুষ নিজেদের মোটরসাইকেল করে ফিরেছে, কেউ ভাড়ায় চালিত ব্যক্তিগত গাড়িতে করে ফিরেছে।

কেউ হয়তো ব্যক্তিগত গাড়ি করে গ্রামমুখী হয়েছে; আর যারা ভি আই পি, তারা হয়তো যথাযথ প্রটোকল নিয়েই নিজ এলাকায় আনন্দ ভাগাভাগি কাম রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছেন।

গণপরিবহন বন্ধ থাকায়, নাগরিক মানুষের গ্রামে যাওয়ার সময় ব্যবহৃত যানবাহন ও তাদের “ঈদ যাত্রায় ব্যক্তি আচরণকে” (বিহেভিওর‍্যাল অ্যাস্পেক্ট) বিবেচনা করলে একটা সামাজিক স্তরায়ন খুব সহজেই দেখতে পাওয়া যায়।

সে বিষয়ে আলোচনা করলে “চাকরি থাকবে না”*। তাই প্রসংগ না বাড়িয়ে শুধু একটা কথা বলি, ঈদে বাড়ি ফেরাকে কেন্দ্র করে রাষ্ট্রের নীতি প্রণয়নে যে দ্বিধা ও দ্বৈততা তা খুবই নগ্ন হয়ে সামনে এসেছে।

২.

শুরুতে ঢাকা ও এর আশপাশের শিল্পায়নকেন্দ্রিক নগরসমূহের নাগরিকদের বাইরে যাওয়াকে রোধ করার জন্য পুলিশ সোচ্চার হয়েছিল। কাউকে যেতে দিচ্ছিল না, চেকপোস্ট থেকে ফিরিয়ে দেয়া হচ্ছিলো। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়া হলো, কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে গ্রামে ফিরতে পারবে। এটা কেন করা হলো সেটা নিয়ে আমি মোটেও পরিষ্কার হতে পারি নি। তবে একটা বিষয় অনুমান করেছি, ঈদ বাজারে একটা ঝাঁকি দেয়ার কারনে এটা করা হতে পারে । ঈদের সময়ে নাগরিক মানুষ গ্রামে গেলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়। যদিও বর্তমান বাস্তবতায় সেটা কতোটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা অনুমান করতে কারোরই কষ্ট হয় না।

সে যাইহোক, মোদ্দাকথা হলো ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারার সুযোগ সামর্থ্যবানদের হাতে থাকে আর রাষ্ট্র তাদের উপেক্ষা করতে পারে না!

৩.

এইদিকটার বাইরে, যদি মানুষের “করোনা সচেতনতা” ও এই মহামারীর কালে স্বাস্থ্যবিধিবদ্ধ নাগরিক ব্যবহারের কথা চিন্তা করি সেখানে নানান সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় কাজ করেছে। জনসচেতনতা তৈরির ক্ষেত্রে প্রচলিত “গণযোগাযোগ সংস্কৃতি”-এর নানান সীমাবদ্ধতা বিষয়ক গবেষণা ফলাফল রয়েছে। সাসেক্স বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে পরিচালিত গবেষণায় উঠে এসেছে যে করোনাকালীন দুর্যোগ মোকাবিলায়, ব্যক্তি সচেতনতা তৈরিকল্পে বিশ্বস্বাস্থ্যসংস্থার পরামর্শ মোতাবেক যে সচেতনতা তৈরির প্রেক্ষাপট সেখানে স্বাস্থ্য তথ্যসমূহ স্থানিকতা ও সাংস্কৃতিক অভিযোজনে অনেকটাই ব্যর্থ। তা ছাড়া কিছু “ধর্মীয় নেতা” ভাইরাস সংক্রমণের ভয়াবহতা সম্বন্ধে অনুমান করতে না পারার মূর্খতা থেকে ধর্মীয় একটা বয়ান দাড় করায়, যা মূলত সাম্প্রদায়িকতার ধুয়া তুলে সাধারণ ধর্মভীরু মুসলমানদের মাঝে একটা ভ্রান্ত বিশ্বাস দাঁড় করিয়ে সেই তথাকথিত “আলেম”দের একটা প্রভাব বিস্তারের চেষ্টা। করোনা মহামারীতে ভীত মানুষ ধর্মতে আশ্রয় খুঁজবে এটা স্বাভাবিক, কিন্তু ভাইরাসের বিস্তার ঠেকাতে যে ধরনের স্বাস্থ্যবিধি পালন করা জরুরী সে বিষয়গুলো উদারনৈতিকভাবে ধর্মীয় পরিমন্ডলে গ্রহণের ক্ষেত্রে  বাংলাদেশের ইসলামিক স্কলারদের যে কূপমন্ডুকতা  প্রকাশিত হয় তা খুবই হতাশাব্যাঞ্জক।

এই বিংশ শতাব্দীতেও বাঙালী মুসলমানদের মনন গঠিত হয়, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমদের তত্ত্বাবধানে। সমাজে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে বৈজ্ঞানিক মতাদর্শের একটা দূরত্ব রয়েছে, সেটা নিয়ে হয়তো গুরুত্ব সহকারে ভাববার সময় এসেছে। এটা কেবল ইসলাম ধর্মের ক্ষেত্রে হয়েছে তা কিন্তু নয়। ভারতের বাস্তবতা তো আরো ভয়াবহ। সেগুলো নিয়ে আলোচনা করলে সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর “ক্রিয়া কাঠামো”কে বুঝতে হবে।

৪.

তবে, ঈদের আগের রাতে বসে একটা বিষয় অনুধাবন করেছি যে, বাঙালী মুসলমান সমাজে ঈদ পালন কেবলমাত্র ধর্মীয় আচার পালন নয়। এর সামাজিক ও সাংস্কৃতিক মূল্য (গুরুত্ব) রয়েছে। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাঝে পরিবার, জ্ঞাতি, সমাজ, স্থানিকতা, পূর্বপুরুষের ভিটা, মানুষের সামাজিক শেকড়ের টান এখনো বাংলাদেশী সমাজে শক্তিশালী। ঈদের দিন সকালে মৃত আত্নীয়স্বজনের কবর জিয়ারত করার সাংস্কৃতিক গুরুত্ব অর্থনীতির যৌক্তিকতা দিয়ে বোঝা যায় না। এখানেই মানুষের মনোসামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট প্রাসঙ্গিকতা পায়। মানুষ নাগরিক জীবনের মাঝে প্রবেশ করলেও পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে নি। নগরের সিংহভাগ মানুষ গ্রাম থেকে অভিবাসিত, অভিবাসনে পুশ-পুল যে অনুসঙ্গই কাজ করুক না কেন, ব্যক্তি জীবনে সামাজিক শেকড়ে যুক্ত থাকাটা সবার কাছেই গুরুত্বপূর্ণ।

ঈদে গ্রামে যাওয়া আসলে কী অর্থ বহন করে, গ্রাম থেকে জীবিকার খোঁজে নগরে আসা ব্যক্তি মানুষের কাছে?

এই প্রশ্নের সরাসরি কোন উত্তর নাই, একেক ব্যক্তির ব্যক্তিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট একেক রকম, একেক জনের বাস্তবতার নিরিখে একেকটি বিষয় প্রকটতর হয়।

তবুও সাধারণীকরণ করার প্রবৃত্তি থেকে বুঝতে চাইলে, সামাজিক ও পারিবারিক দায়িত্ববোধ (এর মাঝেই অর্থনৈতিক ব্যাপার নিহিত), সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ এবং আবেগ, ধর্মীয় আচার প্রতিপালনকে ঘিরে ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি বিবিধ বিষয় আমলে নেয়া যায়।

৫.

পারিবারিক ও জ্ঞাতিসম্পর্কীয় যে বন্ধন তা মানুষের জীবনকে প্রভাবিত করে এবং কিছু ক্ষেত্রে পরিচালনা করতেও সক্ষম হয়। এই পারিবারিক ও জ্ঞাতিসম্পর্কের ভিতর স্বার্থের সম্পর্ক যেমন আছে আবার নিরেট আবেগের সম্পর্কও রয়েছে।

স্বার্থের সম্পর্কের একটা উদাহরণ হতে পারে, যেমন, গ্রামে দারিদ্রের হাত থেকে বাঁচতে, জীবনের নতুন দাঁড় খুলতে কোন কিশোরী বধু হয়তো স্বামীর সাথে ঢাকায় এসে পোশাক কারখানায় বা গৃহপরিচারিকার কাজ নিয়ে জীবনের চাকা ঘুরাতে শুরু করে। হয়তোবা অভাবের সংসারে পারিবারিক কলহের জেরে সেই গ্রামীণ বধু নগরের বাস্তবতায় স্বামী পরিত্যক্তা হয়ে পড়েন। যেহেতু গ্রামে দরিদ্র পরিবারের কাছে ফেরার পথ থাকে না, ফলে তাকে নগরে খাপ খাইয়ে নিতে হয়। এখনো গ্রামীণ সমাজে নারীদের কাজ করা নিয়ে নানান সামাজিক নিগ্রহের অনুসঙ্গ রয়েছে যা ঐ নারীর ব্যক্তিসম্মানে আঘাত হানে। এই বাস্তবতায় ঐ নারীর অর্থনৈতিক সক্ষমতা তাকে এক ধরনের সামাজিক গ্রহনযোগ্যতা প্রদান করে। গ্রামে দরিদ্র পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারা তাকে সামাজিক সম্মান দেয়, পরিবারও তার পাশে দাঁড়ায় কেননা দিন শেষে সেই নারীও পুরুষের মতো উপার্জনক্ষম। আর এই বিষয়টা সেই ব্যক্তি নারী উপভোগ করার একটা সুযোগ পায়, ঈদের ছুটিতে যখন পরিবারের সবার জন্য ঈদ উপহার নিয়ে বাড়ি আসে। এখানে সামাজিক বা পারিবারিক ভাবে মূল্যায়িত হওয়ার মাঝেও ব্যক্তির ঈদ আনন্দবোধ নিহিত রয়েছে। এখানে উপহারের রেসিপ্রোকাল্টি গুরুত্বপূর্ণ।

আবার, একইভাবে কোন পুরুষ হয়তো পরিবার গ্রামে রেখে জীবিকার সন্ধানে নগরে থাকে, সেও ঈদে পরিবারের কাছে ফিরতে বাধ্য থাকে পারিবারিক দায়িত্ববোধের জায়গায়।

৬.

আর যদি ধর্মীয় আচার প্রতিপালন ও সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের প্রেক্ষিত থেকে দেখা যায়, সেখানে ঈদ সারা বছরের প্রতিক্ষিত একটা উৎসব, যেখানে শেকড়ের মানুষগুলোর সাথে বছরান্তে বা দীর্ঘদিনপর দেখা হওয়ার আবেগ, ঈদের নামাজ, মৃত পূর্বপুরুষের করব জিয়ারত,  আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো, বিনোদনসহ নানান সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান, মূল্যবোধ মিলে এক জটিল সাংস্কৃতিক সংমিশ্রণ দাড়ায়। ফলে ঈদ আর কেবলমাত্র ধর্মীয় প্রপঞ্চ হিসাবে থাকে না। ঈদের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ব্যক্তি জীবনে কতটা প্রকট, তা এই করোনাকালে জীবন-মৃত্যুর দোলাচলে থেকেও মানুষের ঈদ যাত্রা আর উদযাপন, নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়।

৭.

লকডাউন করে করোনা মোকাবিলায় অসঙ্গতি, যা ঝুঁকি তৈরি করার তা করে ফেলেছে অনেকাংশেই। সামাজিক পর্যায়ে বিস্তৃতি ঠেকানো অনেক আগেই হাত থেকে ফস্কে গেছে। তাই, করোনা মোকাবিলায় সামাজিক/দৈহিক দূরত্ব বজায় রাখা সহ যে ধরনের স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো এই ঈদ উদযাপনের সময়ে কিভাবে মানুষের আচরণগত করা যায় সে বিষয়টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ করনীয়।

ধর্মীয় নেতাদের এ বিষয়ে বিজ্ঞানমনস্ক হয়ে ধর্ম প্রতিপালনের দিক নির্দেশনা দাঁড় করাতে হবে।

কোভিড-১৯ কে সঙ্গে করেই সামনের দিনগুলোতে নতুন সামাজিক বাস্তবতায় ঢুকতে যাচ্ছে সমাজ! ফলে সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্রিয়া কাঠামোতে পরিবর্তন নিয়ে সার্বিকভাবে ভাবতে হবে। ধর্মীয় আচার প্রতিপালন যদিও সাংস্কৃতিক পরিমন্ডলের আওতাভুক্ত তবু্ও বাঙালী মুসলমানদের মনন বিবেচনায় এটিকে বিশেষ গুরুত্বের সাথে আমলে নিতে হবে।

৮.

ধর্মীয় রীতি রেওয়াজগুলোকে সামাজিক ও সাংস্কৃতিক  বিধান হিসাবে দেখি। এই রীতিগুলোর সামাজিক ও সাংস্কৃতিক মূল্যও রয়েছে। যেমন, উদাহরণ হিসাবে জামাতে নামাজ পড়া কিংবা জুমার নামাজ পড়ার কথাই যদি ধরি তবে এখানে সামাজিক যোগাযোগ ও সামাজিকতাকেই দেখতে পাই। এটার সামাজিক গুরুত্ব  রয়েছে।

কিন্ত বর্তমান সময়ে, যেখানে মানুষ প্রযুক্তি নির্ভর ও গণমাধ্যম নির্ভর একটা সচেতনতায় বসবাস করে, কিংবা নাগরিক জীবনে যখন মানুষ “আত্মকেন্দ্রিকতা” (ইন্ডিভিজুয়ালিজম)-এ অভ্যস্থ তখন এগুলোর সামাজিক গুরুত্ব কমতে থাকে।

আমি জানিনা, সকল ধর্মের এমন ধর্মীয় আচার ও রীতিসমূহ এই বর্তমান সময়ে বিশেষত করোনা প্রেক্ষাপটে কতটা যুগোপযোগী। ধর্মকে পালন করতে যে আচার, রীতি, মূল্যবোধগুলো এখন সমাজে চর্চিত হয় সেগুলো কি নতুন করে ভাববার সময় এসেছে কিনা। এ বিষয়ে ধর্মীয় চিন্তাবিদদের কূপমণ্ডূকতা ছেড়ে মুক্তচিন্তা করা উচিত, সমসাময়িক বিজ্ঞান নির্ভর বিশ্ব বাস্তবতায় নিবিড় গবেষণা হওয়া উচিত।

বর্তমান করোনা বাস্তবতায় আমরা দেখেছি সকল “ধর্মীয় কট্টরবাদ” কিভাবে এই দুর্যোগ মোকাবেলায় নানা মাত্রায় সমস্যা সৃষ্টি করেছে। করোনা পরিস্থিতি কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা এ নিয়ে নানান অনিশ্চয়তা রয়েছে। এমতাবস্থায় মানুষকে করোনাকে সঙ্গে করেই পথ চলতে হবে এটা মোটামুটি পরিষ্কার, তবু্ও করোনা “পরবর্তী”** “নিউ নরমাল” বা  “নতুন স্বাভাবিক” বাস্তবতায় সংস্কৃতির একটা অংশ ধর্ম তার আচার, রীতিনীতি বিষয়ে কী “নতুন স্বাভাবিক” বাস্তবতা দাঁড়াবে তা ভাবা প্রয়োজন।

রাষ্ট্রীয় আইন দ্বারা সংস্কৃতি নির্ধারণ করা কোন যুতসই তরিকা  নয় কখনোই ।

৯.

তবে কিছু কিছু উদ্যোগ ইতোমধ্যে দেখা যাচ্ছে যেগুলো প্রশংসনীয়, যেমন নির্ধারিত দূরত্ব বজায় রেখে জামাতে নামাজ আদায় করার বিষয়টি বলা যেতে পারে।

ঠিক একই ভাবে সামাজিক দূরত্বকে মাথায় রেখে নতুন এক সংবেদনশীল সামাজিকতা নিয়ে করোনা বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী,  নৃবিজ্ঞানী, ধর্মীয় স্কলার সকলকে সম্মিলিতভাবে উপায় অন্বেষণ করতে হবে, কিভাবে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে ‘নির্ভরযোগ্য স্বাস্থ্যবিধি’ সমূহ মানুষের ক্রিয়া কাঠামোর প্রেক্ষিতে প্রাত্যহিক আচরণগত হয়ে উঠবে। জনস্বাস্থ্য জ্ঞানকান্ডীয় প্রপঞ্চগুলোকে আমজনতার বোধগম্য করে তুলতে হবে, আর এখানে বিহেভিয়ার কমিউনিকেশন ও নৃবিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করতে পারে।

পরিশেষে…

“নতুন স্বাভাবিক” বাস্তবতায় ঈদের মোলাকাত হতে পারে করোনা অভিজ্ঞতা থেকে উঠে আসা নতুন সামাজিকতার ভাষায়, “ভয় যদি জয় করে সামাজিক দুরত্ব বজায় রেখে দেখা হতে পারে, কাল ঈদের দিন।

যদি মন চায় সংগে ডাকিস.. তবে!.”


* “চাকরি থাকবে না”- বর্তমান সময়ে বহুল পরিচিত একটা শব্দ যা মূলত ব্যক্তির উপর প্রাতিষ্ঠানিক নজরদারী, ক্ষমতার নিকট শৃঙ্খলিত একটা বাস্তবতাকে রসিকতার সাথে প্রকাশ করতে ব্যবহৃত হয়।

** করোনা “পরবর্তী” সময় বলতে আসলে জনস্বাস্থ্য নীতি দ্বারা নির্ধারিত যে সংজ্ঞায়ন তার একটা আর্থসামাজিক ও রাজনৈতিক (এখানে ক্ষমতার রাজনীতিকে ফুকোডিয়ান চশমা দিয়ে বুঝতে আগ্রহী) প্রেক্ষাপটের কাঠামোতে যেমন পরিবর্তন আসবে তা বোঝায়।

তানভীর শাতিল, উন্নয়ন গবেষক, বি আই জি ডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

Photo : Athar Ali Falahi / CC BY-SA (https://creativecommons.org/licenses/by-sa/4.0)

‘আম্পান’ কি করোনা মোকাবেলায় নতুন সংকট নিয়ে এলো? একটি নৃবৈজ্ঞানিক অনুসন্ধান

যখন করোনায় প্রতিদিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় রেকর্ড হচ্ছে, যখন মানুষ করোনায় মাস দুয়েক ধরে চলা জীবন ও জীবিকার লড়াই নিয়েই বড় ক্লান্ত ঠিক তখনই মড়ার উপর খাড়ার ঘা হিসেবে সুপার সাইক্লোন ‘আম্পান’ এর থাবায় জনজীবন বিপর্যস্ত। এখন পর্যন্ত পাওয়া সরকারী সুত্রমতেই, আম্পানে ইতিমধ্যেই দেশে ২৬ জেলায় অন্তত ১.৭৬ লক্ষ হেক্টর জমির ফসল, ফল, সবজি,নষ্ট হয়ে গেছে, মাছ ভেসে গেছে,সেই সাথে ভেঙ্গে গেছে লাখ লাখ বাড়িঘর ও ৭ কিমি বেড়িবাঁধ।  আর প্রানহানির ব্যাপারে বলতে গেলে শুধু যশোর জেলাতেই ঝড়ের কবলে পড়ে মারা গেছেন ১২ জন মানুষ।  অনেকেই এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।  এখন একদিকে করোনায় বহুদিনের কর্মহীনতা আবার অন্যদিকে ‘আম্পানে’ স্বজন হারা, ঘর হারা, ফসল হারা এই সব মানুষ এই উভয় সংকট মোকাবেলা করবে কি করে? এখন সরকারই বা কি করবে?

করোনা অদৃশ্য ভাইরাস,আমাদের কাছে নতুন তাই এর মোকাবেলায় ‘লকডাউন’ ‘সামাজিক দূরত্ব’ এর মতো নতুন বিষয়গুলো আমাদের বুঝে নিয়ে তারপর মোকাবেলা করতে অনেক সময় লেগেছে এবং লাগছে কিন্তু আম্পান এর মতো ঝড় দৃশ্যমান ও আমরা বহুকাল থেকেই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এর আগের এবং পরবর্তী সময়টা সফলতার সাথে মোকাবেলা করে এসেছি, তাই এই সংকট মোকাবেলায় আমাদের মানুষের নিজস্ব স্থানিক জ্ঞান, অতীতের সফলতার কৌশল কিংবা ব্যর্থতার গল্প জানতে হবে।  খুলনার যে কয়রায় আজ জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে চারিদিকের গ্রাম প্লাবিত,অনেক বছর আগে সিডরের পর সেই কয়রায় গিয়ে কথা বলে জানতে পেরেছিলাম,সেখানে সিডরের পর মানুষের মাঝে ভাতের জন্য হাহাকার ছিলোনা, হাহাকার ছিল পানির জন্য। মানুষ রিলিফ হিসেবে চাল, ডাল এর বদলে সবার আগে পানি চেয়েছে। এখন করোনার সময়ে এই আম্পানে হয়তো তাঁদের চাহিদা কি হতে পারে সেটা মানুষের কাছ থেকে বুঝে নিয়ে, অতীত অভিজ্ঞতা জেনে সেই অনুয়ায়ী সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে।  সরকার ইতিমধ্যেই আম্পান এ ক্ষতিগ্রস্থ প্রত্যেক জেলার জন্য ৫০০ বান্ডিল টিন ও ১৫ লাখ টাকা সাহায্য হিসেবে ঘোষণা করেছে কিন্তু পরবর্তীকালে সাহায্যের সময়ে এইসব বিষয় বিবেচনা করা জরুরী যে, করোনার জন্য হ্যান্ড স্যানিটাইজার হয়তো সেখানে এই মুহূর্তে আম্পানের জন্য নিরাপদ খাবার পানির চেয়ে জরুরী না, আবার নগদ টাকা দিলেও বিপুল পরিমান নিরাপদ খাবার পানি হয়তো দোকানে পাওয়া যাচ্ছেনা ।

এক্ষেত্রে, আম্পান এর পূর্বেই এই ঝড় মোকাবেলায় সরকারী জনপ্রতিনিধি ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে করা কমিটি এর মতো করে এখন দুর্যোগ পরবর্তী সময়েও দ্রুত কৃষক, মাছ চাষি, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ও এনজিও প্রতিনিধিদের এলাকাভিত্তিক এই সমন্বয় কমিটিতে যুক্ত করা জরুরী। করোনা পরবর্তী সময়ে খাদ্য নিরাপত্তা মোকাবেলায় যেখানে কৃষিকেই মূল হাতিয়ার মনে করা হচ্ছে সেখানে আম্পানে সেই কৃষক, সেই কৃষিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ।  তাই ‘যার যায় সেই বোঝে’ এই মূলনীতি ধরে যে কৃষক এর ফসল গেছে, যে চিংড়ি ঘেরের চাষি দিশেহারা, যে ফলবাগানের ফল ঝড়ে গেছে তাঁদের ক্ষতির সাপেক্ষে সরকার কি করলে তাঁরা এই করোনাকালীন সময়ে আবার দ্রুত উঠে দাড়াতে পারবেন, সেই পরামর্শ তাঁদের কাছ থেকেই সবার আগে নিতে হবে।  এর পরেই হয়তো সরকার প্রয়োজন বুঝে দাওয়াই দেয়ার নীতি নিতে পারবেন।

সরকার ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করার লক্ষ্যে গত প্রায় দুইমাস ধরে ‘সরকারী ছুটি’ দিয়েছে, এর মধ্যে বিভিন্ন পর্যায়ের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বড় অংকের অর্থনৈতিক প্রণোদনাও ঘোষণা করেছে এবং লাখের বেশি মানুষকে খাদ্য সাহায্য ও ৫০ লক্ষ মানুষকে সরাসরি আর্থিক সাহায্য দেয়ার প্রশংসনীয় পদক্ষেপও গ্রহণ করেছে।  এক্ষেত্রে করোনায় সরকারের রিলিফ প্রক্রিয়া বাস্তবায়ন করতে সুবিধাভোগী নির্বাচন থেকে ব্যাক্তি পর্যায়ে একজনের কাছে রিলিফ আসতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রনালয় থেকে শুরু করে, জেলা, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি পর্যায়ে চেয়ারম্যান, মেম্বার এর ভূমিকা আছে।  এর পাশাপাশি রিলিফ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সরকারী প্রজ্ঞাপন অনুসারে বিভিন্ন ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটি গঠনের এর কথা আছে যার মধ্যে স্থানীয় নাগরিক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিদের রাখার জন্য সরকার বলে দিয়েছে কিন্তু বাস্তবে এই রিলিফ প্রক্রিয়া বাস্তবায়ন করতে গিয়ে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র যা আম্পানের পর আরও বড় পরিসরে এই রিলিফ কার্যক্রম কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে প্রশ্ন তুলে দেয়।  ইতিমধ্যেই দেশের প্রায় ৫০ এর অধিক জনপ্রতিনিধি সরকারী ত্রান বিতরণে দুর্নীতির দায়ে গ্রেফতার হয়েছেন, সরাসরি মানুষের মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা দেয়ার ক্ষেত্রে অশিক্ষিত, অসহায় গরীব মানুষের মোবাইল নম্বরের জায়গায় জনপ্রতিনিধি ও তাঁদের আত্মীয়স্বজনের নম্বর দিয়ে রেখেছেন, যেগুলো ঠেকাতেই সরকার হিমশিম খাচ্ছে ।

অর্থাৎ একদিকে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা সহ অনেকেই যারা এখনো সরকারী প্রণোদনার সুবিধা পান নাই তাঁরা কবে কখন কিভাবে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাবেন সেটা নিয়ে দ্বিধায় আছেন, অন্যদিকে যে প্রক্রিয়ায় মানুষ সাহায্য পাচ্ছেন সেটার শতভাগ স্বচ্ছতা নিয়েও প্রশ্ন সামনে এসেছে।  এরমধ্যেই এলো আম্পানের এই দুর্যোগ, তাতে করে নতুনভাবে ক্ষতিগ্রস্থ মানুষজন নষ্ট হওয়া ঘরবাড়ি, ফসল, ফলাদি ইত্যাদি এর জন্য সরকারী সুবিধার আওতায় আসবেন কিনা? আসলেও, ইতিমধ্যেই করোনাতে ক্ষতিগ্রস্থ যে মানুষেরাই এখনো সরকারী রিলিফ পায় নাই, তাঁরা কিভাবে এখন আবার আম্পান এর জন্য সরকারী সুবিধার আওতায় আসবেন? এই সব নানা বিষয়ে সরকারকে দ্রুত নিজেদের চিন্তাভাবনা এই করোনা ও আম্পানে বিপর্যস্ত জনপদের মানুষকে জানাতে হবে এবং দ্রুত সাহায্য দিতে হবে।  এতে করে সরকারের নিজের ইমেজ ও জনগণের দুর্যোগ পরবর্তী উঠে দাঁড়ানোর মনোবল দুইই বৃদ্ধি পাবে।

মোট কথা, করোনার এই দুঃসময়ে আম্পান বিভীষিকা।  সরকার যেখানে করোনা মোকাবেলাতেই হিমশিম খাচ্ছে, সেখানে আম্পান এর ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে হলে জনগণের জন্য নেয়া সরকারী পদক্ষেপে বিভিন্ন পর্যায়ের নাগরিকদের কাগজে কলমে নয় বরং কার্যকরভাবে সম্পৃক্ত করা জরুরী। করোনা মোকাবেলার ক্ষেত্রে মানুষের জন্য নেয়া সরকারের প্রণোদনার ধরন ও বাস্তবায়ন, সুবিধাভোগী নির্বাচন, রিলিফ বণ্টন ইত্যাদি বিভিন্ন বিষয়ে নেয়া নীতি নিয়ে যে প্রশ্ন সমূহ সামনে এসেছে এখন আরও অধিকতর সংকটে সেগুলো নিয়ে আরও বেশি সতর্ক হওয়া জরুরী।  একই সাথে করোনার এই সময়ে আম্পানের ক্ষতি কাটিয়ে ওঠার সমাধান খোঁজার আগে স্থানীয় মানুষের কথা শোনা জরুরী।  সবশেষে বলতে চাই, করোনার মাঝেই এসেছে ‘আম্পান’, এই মহা দুর্যোগকালীন সময়ে সরকারী কার্যক্রমে শুধু স্বচ্ছতাই নয় বরং ন্যায্যতা নিশ্চিত করা আরও বেশি জরুরী।

মোঃ মাহান উল হক, গবেষক, ব্র্যাক ইন্সটিটিউট অফ গভন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ব্র্যাক বিশ্ববিদ্যালয়

Photo credit: Cyclone Sidr 2007-Bangladesh from Direct Relief licensed under CC BY-NC-ND 2.0

Rethinking Anti-Corruption

Rethinking Anti-Corruption for COVID-19

Why the COVID-19 Response is Undermined by Corruption

‘Flattening the curve’ and lockdowns have sadly become part of our new vocabulary. That this is not just about limiting patient numbers temporarily but primarily about using the opportunity to scale up COVID-19 testing and treatment capacities often appears not to be understood.

Developing countries will have to access global emergency funding to enhance their health response and to mitigate economic hardship. But the reality is that in many countries, corruption and governance constraints will limit the rapid scaling up of responses to COVID-19. As we explain in a SOAS-ACE policy brief, this will not only undermine treatment responses but result in cycles of unsustainable lockdowns and massive economic deprivation.

Corruption is Already Affecting Crisis Response

In times of crisis, even the best governments are often forced to side-step standard procurement processes to speed up responses. It is not at all surprising that corruption can spike under such conditions in systems that are already corrupt.

Even as countries have scrambled to address the pandemic, there has been padding of procurement contracts, leakages in distribution, including of emergency food supplies, and cronyistic appointments to head newly formed response agencies in countries as diverse as Colombia, Nigeria, Bangladesh, Romania and Ukraine. Oversight agencies across the world have pointed out significant breaches in governance increasing in COVID-19 contexts.

Consequences

The result is a huge escalation in the cost of scaling up testing, treatment, and quarantine facilities. The cost of an extra bed or testing kit is not just the cost of the material and staff that go into procurement and service delivery. It includes the additional cost of corruption, so that the same expenditure delivers fewer kits and fewer beds, and of lower quality.

Standard anti-corruption measures like setting conditions for health sector reform when countries borrow for COVID-19 are too blunt and have in any case not worked well in the past. This may even backfire if people are made to believe that their hardship is exacerbated by international lenders. Nevertheless, once we start getting out of this mess there may be a real appetite for more serious reform.

Why Aid Agencies Need to Try Something Different—the Case for Multiple Providers

We have argued that even in ‘normal’ times anti-corruption efforts in developing countries have to look for opportunities where important participants have incentives to deliver better outcomes in their own interest with less corruption. In a crisis, the task is more challenging but not hopeless. Mobilising multiple organisations may be feasible if the temporary, anti-corruption strategy in an emergency.

Most countries have a mix of organisations involved in healthcare with different capabilities and strengths and weaknesses. They include clinics and hospitals at different levels, NGOs and charities, local pharmaceutical industries and importers, testing labs, universities and research institutes both public and private.

Given the implausibility of a quick fix of the corruption problem, a feasible emergency response would be to identify the most ambitious test and treatment strategy that can be envisaged in that context if all available organizations could be mobilized. If the treatment strategy is too ambitious and cannot be delivered, the outcome may be just as bad as if the treatment strategy lacked ambition. The enormity of the crisis justifies thinking in terms of a wartime response and asking how the different parts of this strategy could be provided by mobilizing different delivery agencies to achieve the most cost-effective and rapid scaling up.

It is not necessary to predict which organizations will be better at what. Mobilizing multiple providers for each goal can generate incentives to cooperate and provide cost-effective results if the strategy scales up providers who perform better. There will be resistance from rent-seekers, but they may be overcome if the strategy is presented as a national emergency response. And, of course, the top leader(s) at least have to believe that a social collapse due to COVID-19 is not in their interest.

The rapid development of testing capacity in the UK is an example of an emergency response with multiple agencies, universities, the private sector and even the army mobilized to deliver a rapid increase in testing capabilities. This was not an anti-corruption measure, but a strategy to accelerate delivery.

Similarly, developing countries could temporarily mitigate corruption and low capacity by involving public, private and third sector actors to enable scaling up on the basis of revealed competence. This does not get rid of corruption but reduces its level to maximize scaling up. This is very different from the optimization strategy of standard economics.

When we discussed this idea with Duncan Green, he suggested we should make explicit that we were deliberately suggesting building in redundancy. In a storm, even if you are building a small hut, you would do well to build some redundancy into each wall. A leaner approach may look more cost effective, till the storm blows it away. It is only if developing countries have an effective strategy of strengthening their health responses in the storm can lockdowns be relaxed in a sustainable way.

Mushtaq Khan is a Professor of Economics at SOAS University of London, and Executive Director of the DFID-funded Anti-Corruption Evidence Research Consortium. Pallavi Roy is a lecturer in International Economics at the Centre for International Studies and Diplomacy at SOAS. They are both part of the SOAS Anti-Corruption Evidence Consortium (SOAS-ACE). 

**This article has been reposted from Oxfam Blogs – From Poverty to Power** 

Conducting Online Surveys in the Time of a Pandemic The Dos and Don’ts

Conducting Online Surveys in the Time of a Pandemic: The Dos and Don’ts

While most people at home are doing their best to hide away from COVID-19, researchers are making the most of this time at home to think up ways to demystify the effects of this lethal virus. One such team of young researchers at BRAC Institute of Governance and Development (BIGD) put their heads together (virtually) and decided to study the slowdown in all businesses in Bangladesh, including online businesses, that is being caused by Covid-19. They are particularly interested in examining the resilience of those online businesses that are owned and operated by women.

In a time of crisis, such as now, many people may not understand the urgency of conducting such research. The team at BIGD had anticipated these possibilities. They knew that what seems like unnecessary poking at present, would actually bear something fruitful in the future: gauging out the exact strength of the impact of COVID-19 on the online businesses, informing policy to actually make life easier for the participants and other online women-owned businesses in general.

The lockdown and mandated social distancing meant physical surveys are a no-go. Since the research would be dealing with online businesses, specifically those based on Facebook, an online survey seemed to be the ideal, or maybe the only, choice. The researchers designed the survey to be as short and easy as possible so that it did not add unduly stress on the participants.

With a target sample of 100 participants, the team rounded up a list of more than 200 women-owned Bangladeshi businesses on Facebook, keeping in mind that many potential respondents may refuse to participate because they do not trust online faceless interviewers or have other more important things to worry about. The team found out very early that simply inboxing the survey form with a generic descriptive message from BIGD’s official Facebook ID to a couple of hundred online pages would not get any response (and would not be allowed by Facebook regulations). They had to devise an alternate, more interactive, one-on-one strategy where the researcher would start by properly introducing themselves using Facebook messenger and then ease into a friendly conversation before going into the survey details.

A few ethical considerations had to be made in conducting this research during a global pandemic. Like so, it was clearly stated in the survey that a respondent had the options (a) to give consent, (b) to leave the survey at any point, and (c) to choose not to respond to questions asking for sensitive information.

Many of the contacted pages were wary about a researcher approaching them online with a link. Worried about their cyber security, they were reluctant to open the link to the survey form via Facebook and instead requested to have the link sent to them through email. Some pages agreed to fill up the form but later ignored the follow-up messages. Then there were other pages which did not wish to disclose the identity of their owners. Most respondents did not answer questions about their sales or revenue figures. At this stage, our researchers worked to build trust with the participants. Using snowballing tactics, some of the page owners helped convince other page owners to take part in the survey. Mutual friends between owners and the researchers also helped to connect the owners to the researchers. This being done, the researchers reassured respondents of maintaining strict confidentiality, knowing that these respondents were in a vulnerable spot and respecting their needs was of utmost importance.

The researchers were also aware that these women entrepreneurs faced many demands on their time: trying to keep their businesses afloat, dealing with the pandemic, and taking care of household responsibilities. Frequent follow-ups were required, where the researchers maintained their P’s and Q’s and were prompt to respond to all sorts of queries. The researchers had to bear in mind that the mental health and well-being of the respondents came before the need to maintain research deadlines. Hence even in the planning stage, researchers kept aside a long time frame for the survey duration to allow for any delays.

Despite the hurdles, the researchers believe that the trust that has been built between the researchers and respondents has actually helped to lay the groundwork for future follow-up surveys and interviews which will make for more in-depth research content.

This was a great learning experience for our team of young researchers. Being able to think innovatively, making spontaneous decisions and getting respondents to open up—these are skills which will take these researchers a long way.

Iffat Zahan and Maria Matin are Research Associates in the Research, Policy and Governance (RPG) team at BIGD, BRAC University. 

Photo : “Man browses his mobile phone while waiting in Dhaka.” – ADB Photo | Abir Abdullah under CC BY-NC-ND 2.0 license

As Outcomes Are Uncertain, Pick No-Regret Policies

As Outcomes Are Uncertain, Pick No-Regret Policies

There is enormous uncertainty about how COVID-19 will affect health outcomes, as well as its impact on the economy and the poor. “Following the science” is great advice, but when the evidence base is thin, it only helps so much. Such uncertainty makes policymaking hard. Some decisions that seem sensible now will prove to be wrong, highly costly, or ineffective later on.

With so much uncertainty, it helps to focus on decisions that no one will regret later on, that are right whether the crisis is short or long, the recession deep or shallow. These are “no-regret policies.” In a short note, I discuss no-regret policies for developing countries and international agencies in three areas: health, vaccine development, and economic rescue.

While much discussion seems to focus on the number of ventilators or hospital beds, even if there is no proven treatment, no one will regret investing in the reach and quality of community healthcare and the protection of health workers, irrespective of whether a choice was made for a long-term lockdown or not. Community healthcare workers will be key to making sure that the collateral health damage from the measures to stop the spread of COVID-19 are kept to an absolute minimum. This will ensure that vaccinations, antiretrovirals, supplementary feeding, maternal health, bed net distribution, malaria treatment, and other crucial interventions that save lives every day will be kept up. These workers will be essential to shield the most vulnerable in high-population density areas, including through information and targeted support. As diagnostic tests are simply not available in sufficient supply, they can help with tracking the spread and control the disease, as Hans Rosling’s spreadsheet did with Ebola.

It is clear that the exit from this crisis will have to involve the large-scale deployment of a vaccine, even if it takes months if not years to get there. So when international agencies or governments look for sensible investments, funding research and development, including through efforts like the Coalition for Epidemic Preparedness Innovations (CEPI), makes sense. Crucially, it is also worth spending public money now to de-risk the required large-scale manufacturing, even though vaccine candidates have not yet proven efficacy nor licensing. Even if we end up having to destroy the vaccines that are not effective, that cost is nothing compared to the crazy costs of this crisis, running in the tens if not hundreds of billions of dollars per month globally. Such spending is still good value for money, as it boost the chances to have the required vast numbers of doses of a working vaccine earlier than usual. And no one will regret making sure that organisations like GAVI get the resources to help countries to build up the capacity to deliver vaccines.

When it comes to the economy, there are calls for vast spending everywhere, even in countries where fiscal resources are tight. The poor and vulnerable, often informal sector workers in urban and rural economies, are heard the least, yet they are the ones who could use these resources most. Without assistance they are at risk of having to sell all their assets just to survive—which would increase poverty figures not just temporarily but permanently, as they then cannot help themselves to get out of poverty again once there is a recovery, burdening state and society later on. Putting resources into all possible existing safety nets is a wise decision that no one will regret. Working with mobile phone operators to spread cash in geographies not covered by social protection schemes also makes sense.

As for other spending across the economy, I would be much more cautious: lots of large-scale support, such as tax relief, bailouts, or formal sector firm support will be hard to reverse. I dread to think how many previously inefficient loss-making utilities or national airlines will be bailed out, locking the state into unsustainable spending even after the recovery. Much wiser would be investing in as much data as possible now, so we can gradually learn more and more in the coming weeks and months, enabling us focus on the areas that can help with later recovery.

The best advice to give in situations of huge uncertainty is to focus on the data. Lifting up the veil of uncertainty is the key for better policymaking. When data does become available, decision-making will have to be highly adaptive. Now is a good moment to listen to John Maynard Keynes’ advice: “when the facts change, I change my mind”—rather than giving in to the temptation to be locked into grand plans that seem right at first. These are hard times for policymakers and politicians. In the absence of clear data, they should prioritize policies that will help mitigate the crisis regardless of what comes next. With public trust in short supply, politicians will need to be authoritative communicators, explaining in a clear narrative why decisions are taken—and may be reversed.

Stefan Dercon is Belgian economist and a Professor of Economic Policy at the Blavatnik School of Government and the Economics Department at the University of Oxford. He is also the Director of the Centre for the Study of African Economies.

*This blogpost was originally written for Center for Global Development*

Photo by Macau Photo Agency on Unsplash

Amidst Short Supply of Leadership and Sanitizers, Hearts Find Solace

Amidst Short Supply of Leadership and Sanitizers, Hearts Find Solace in Community-Driven Small Initiatives

While scientists, public health officials, and policymakers continue their struggles to combat the outbreak of a global pandemic, people around the world are losing trust in their leaders. During this global crisis of leadership and adequate public health planning, one thing has continuously been our glimmer of hope, especially in a developing country like Bangladesh. The hope lies within the recent rise of initiatives from small groups of people and from existing entrepreneurs and social ventures.

The most amazing part of these initiatives is that the people are channeling their grief and expressing human solidarity by donating to the most vulnerable community of this country. As of the time I am writing this, Bidyanondo, a small social venture, has been able to secure a donation of over BDT 1,45,61,074, with the aim of distributing food to five lac marginalised people who might lose their income sources during the lockdown of Dhaka city. It was sad that one of their pages was taken down by the Facebook authority because a group of people reported it for some unknown reasons. When it happened for the second time, I lost hope. I lost hope in humanity and in peace; but they did not. These headstrong people continued to advertise their initiatives, along with the hardships they were facing through another page. And people all across the country started to promote it even more than before. Eventually, not only they were successful to bring back their page, but they were also able to secure more donation than their initial goal: a true example of turning negativity into positive branding—make lemonade when lemons are thrown. They have delivered food to the marginalised people and plan to continue doing so. They also have finished making personal protective equipment (PPE) for doctors with the approval from the Health Minister, and will start distributing it soon. They are even careful about deliveries. Their volunteers sign a disclaimer form which takes their consent regarding the risk they might face. The volunteers also have to declare health issues and agree on staying quarantined for 14 days inside of their home. The beautiful pictures of the volunteers maintaining the protective measures give a feeling that can only be felt seeing the first ray of sunshine in the morning. Moreover, they started to disinfect public transport and got a request from the Health Minister’s office to disinfect their offices.

When I came across the initiative of producing four lac PPE by two other ventures with the logistic support of an international corporation, I was wondering how the supply chain management will work here. Before I was done with my train of thoughts, I came across a Facebook post from the founder of another social venture, Kotha. She had posted a Google sheet and urged people, particularly health professionals to fill it up with information that can bridge the gap in information between suppliers of PPE and healthcare professionals. I also found a group of students who collaborated and decided to give groceries worth 100 to 110 BDT per person to the marginalised people each day. They managed to reach out to 150 people in a day, all of which are rickshaw pullers and CNG drivers. There is another initiative from Garments Shanghati that aims to reach the garment workers with food, soap, mask, and sanitizer.

The beauty of community-driven initiatives is that it gives the community control over resources. These creative initiatives, however, are facing difficulties because of their informal nature. In this scenario, our best approach would be giving them logistical and administrative support from the formal sector of the country, be it from government or non-government entities. These initiatives can be our floating boats for the upcoming few weeks, at least till the authority comes up with a concrete plan for the longer-term. The public health sector can join forces with these initiatives, which would make both parties stronger.

We always knew that our resources were limited. I personally believe that it is not the time to dissect what our government could have done, but did not or could not. Yes, this is a matter of frustration and concern too. But did we not go through this kind of frustration before? We did, and during those time we, as a nation, also learned where our limitations lie and where our strengths are; one of our strengths are these beautiful minds who come up with brilliant initiatives during a national crisis. So, instead of ruminating on our failures, I would rather focus on appreciating the initiatives and their success. These community-driven small initiatives can be the saviors for the marginalised people and vulnerable health sector in the coming few weeks, only if the formal sectors keep joining hands. I also feel research institutes and development organisations have their roles in this too. Among them, BRAC Institute of Governance and Development of BRAC University, for instance, is kickstarting a Rapid Research Response to COVID-19 based on digital ethnography to document these initiatives, so that, as a nation, we can learn and be better prepared in future.

Iffat Zahan is a Research Associate in the Research, Policy and Governance team at BRAC Institute of Governance and Development, BRAC University. 

Photo 1 : A Bidyanondo volunteer sprays disinfectant to help fight the COVID-19 outbreak. Credit- Bidyanondo
Photo 2 : By Raman Talpada from Pixabay

The 30 per Cent Left Out of COVID-19 Big Data Analytics

The 30 Per Cent Left Out of COVID-19 Big Data Analytics

On March 29th 2020, the Bangladesh Telecommunication Regulatory Commission announced that Bangladesh will use big data analysis to contain COVID-19 pandemic.

An article in the Daily Star reported that the pandemic will now be tracked through mobile phones. The idea is that all 16.62 crore mobile phone users of Bangladesh will receive an SMS asking them to call a hotline free of charge. The users will respond to this SMS and self-report basic information such as their age, their health condition, whether they have come in contact with anyone travelling from abroad or infected with coronavirus. This information will then be used by a2i under ICT Division to develop a map that will help take stock of the overall situation. 

This is surely a commendable step towards containing the pandemic and an opportune moment to utilize technology for public welfare. However, the question is how many people will be able to participate in this initiative? The success of effective big data analysis depends on how comprehensive and representative the data is. 

Fortunately for us, mobile usage is very high in Bangladesh. You and I will certainly support this initiative by responding to this SMS. There is a group of mobile phone users, however, who cannot read SMS on their phones. In a recent national rural survey on Digital Literacy, BIGD found that almost 30% of rural mobile phone users cannot read SMS. 46% cannot respond to SMS. This section of the population, at least 30%, will be left out of the mapping data. 

For responding to this government initiative, one must be able to at least read the SMS. A quick look at the data give us a profile of this 30% population. First of all, as one would expect, these households are poorer than others. 55% of these households have per capita income under BDT 4000, compared to 50% in the rest of rural households. The average per capita income is significantly lower in these households. The most digitally literate persons in these households are also less educated and have lower rates of literacy. The 30% have a higher proportion engaged in agriculture and self-employment. 

The following table shows the percentage of rural population who cannot read SMS. For the self-reporting and mapping purpose, Mymensingh, Rangpur and Sylhet are most likely to have a higher proportion of people not responding to the request for information.  

In this context, we need to think about how to get data from this population. One possibility is to call a select group of mobile users directly instead of sending them SMS. NGOs working at the grassroots level can also help in gathering information for this government portal. The 1,00,000 frontline BRAC workers who are going door to door to raise awareness can contribute. With data from all mobile users of Bangladesh, this map can make a huge difference in how quickly we tackle this crisis as a nation.


Mehnaz Rabbani is the Head of Operations & Strategic Engagement and Partnership at BRAC Institute of Governance and Development, BRAC University. 

Photo: Man takes a photo with his mobile phone in Dhaka, Bangladesh, by Abir Abdullah for ADB, licensed under CC BY-NC-ND 2.0.