“বাংলাদেশে জমির স্বল্পতা রয়েছে, ফলে খাদ্য ও জ্বালানির চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি,” বলেন ইউথনেট গ্লোবালের সোহানুর রহমান। গবেষকরা এখন অ্যাগ্রিভোল্টাইক প্রযুক্তির দিকে নজর দিচ্ছেন, যেখানে একই জমিতে সোলার প্যানেলের পাশাপাশি ফসল উৎপাদন সম্ভব। মানিকগঞ্জে প্যানেলগুলো মাটি থেকে দুই মিটারেরও বেশি উঁচুতে স্থাপন করা হয়েছে, যাতে ফসলে পর্যাপ্ত আলো পৌঁছায়। চুয়াডাঙ্গার ২০২৪ সালের পাইলট প্রকল্প অনুযায়ী, ফসল ও বিদ্যুৎ — দুই খাত মিলিয়ে বিনিয়োগ তিন বছরেই উঠে আসতে পারে।