অন্তর্বর্তী সরকারের কাজে অভিজাতদের ঐকমত্য থাকলেও তাতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ নেই। সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার খুব একটা সক্রিয়ও ছিল না। ফলে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো রাজনৈতিক অভিজাতদের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কাগুজে সংস্কারে জনগণের কোনো লাভ নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার ও গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক সম্মেলনে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তব্যে এসব বিষয় উঠে আসে।