বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব গঠনের পথে সহিংসতা একটি অন্যতম প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত হয়েছে একটি নতুন গবেষণায়। অফলাইন ও অনলাইন দুই ক্ষেত্রেই এই সহিংসতার প্রবণতা দেখা গেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এই গবেষণা পরিচালনা করে। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় বলে বিআইজিডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলাফল উপস্থাপন উপলক্ষে বিআইজিডি ও ইউএন উইমেন যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।