বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের পথে সহিংসতা, বৈষম্য, পুরুষতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, আর্থিক সংকট এবং পারিবারিক বাধা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। রাজনীতিতে নারীর বিরুদ্ধে সহিংসতা শুধু মাঠ পর্যায়ে নয়, অনলাইন পরিসরেও বিদ্যমান, যা নারীদের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে আসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে গবেষণায় উঠে এসেছে। শনিবার (২০ জুন) রাজধানীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ইউএন উইমেন আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও নেতৃত্ব গঠনে সুযোগ এবং বাধাসমূহ নিয়ে পরিচালিত গুণগত গবেষণার ফলাফলে এসব তথ্য উপস্থাপন করা হয়।