দেশের অধিকাংশ নাগরিক মনে করেন, নির্বাচনের আগে বিভিন্ন খাতে জরুরি সংস্কার হওয়া প্রয়োজন। আইন-শৃঙ্খলা, অর্থনীতি, শিক্ষা, দুর্নীতি দমন ও রাজনৈতিক ব্যবস্থা সংস্কারকে তারা সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছেন। এমন চিত্র উঠে এসেছে সম্প্রতি পরিচালিত এক জাতীয় জরিপে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ডিআইজিডি পালস সার্ভে’-এর গবেষণা পেপার উন্মোচন অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।