চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে তৈরি হওয়া আশাবাদ দ্রুত কমে গেছে। তবে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি। মানুষের ধারাবাহিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ বজায় থাকলে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উদার গণতান্ত্রিক পরিসর গড়ে তোলা এখনও সম্ভব। সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।