বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের পথে বড় অন্তরায় অফলাইন-অনলাইন সহিংসতা এবং পুরুষতান্ত্রিক মানসিকতা। সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ইউএন উইমেনের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শনিবার (২০ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে জাতিসংঘের নির্বাচনী সহায়তা কার্যক্রমের আওতায় পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণায় নারী সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি ও রাজনৈতিক দলের সদস্যদের ৪৩টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে।