জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর তরুণ নেতৃত্বের হাত ধরে গঠিত রাজনৈতিক দল ‘এনসিপি’ সম্পর্কে দেশের ৩৭ শতাংশ নাগরিক কিছুই জানেন না বা নামও শোনেননি। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সাম্প্রতিক ‘পালস সার্ভে’র তথ্য অনুযায়ী, রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হলেও এখনও একটি বড় অংশের কাছে দলটি অজানা রয়ে গেছে। সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে’ জরিপের ফল প্রকাশ করা হয়।