নব্বই দশকের শুরু থেকে ২০০০ সালের শেষ পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যোগ, যেমন বৃক্ষরোপণ, টিকাদান, স্যানিটেশন কর্মসূচি—গণসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রেখেছে। এসব ক্ষেত্রে শুধু সচেতনতা নয়, কখনো কখনো জবাবদিহিতার কিছু প্রাথমিক কাঠামোও গড়ে উঠেছিল। ফলে দেশের টিকাদান বা স্যানিটেশন নিয়ে নাগরিক মনোভাব ও অংশগ্রহণ তুলনামূলকভাবে ইতিবাচক ছিল এবং সেসব কর্মসূচি সফলতার মুখও দেখেছে। কিন্তু একই সময় বা পরবর্তী সময়ে স্থানীয় শাসন ব্যবস্থায় নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর তেমন কোনো প্রয়াস চোখে পড়েনি।