জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় প্রত্যাশিত ভূমিকা পালনে সিভিল সোসাইটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে সিভিল সোসাইটির সংগঠিত ও স্বাধীন ভূমিকা দৃশ্যমান হয়নি; বরং দলীয় অনুচরবৃত্তির প্রবণতাই বেশি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আলী রীয়াজ।