জুলাই অভ্যুত্থান-পরবর্তী কাঙ্ক্ষিত নয়া রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি জনগণের কাছে, বিশেষ করে ছাত্র-জনতার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে তিনি স্বীকার করেন, বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের যে ‘ক্ষমতার ত্রিভুজ’ (ট্রায়াড অব পাওয়ার), তা ভাঙতে সরকার ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক একটি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিগত ১৫ মাসের কর্মকাণ্ড ও অভিজ্ঞতার নির্মোহ মূল্যায়ন করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।